এস এম আরিফুল আমিন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৫:৫২ পিএম
ছোট্ট মাটির পাত্রে পূর্ণ গাছের আদলে বট, ফাইকাস, জেড, চাইনিজ এলম, পডোকার্পাস, জেলকোভা এমন যে গাছগুলো সহজে বেঁচে থাকতে পারে তাদের ছোট আকারে সুন্দর করে বাঁচিয়ে রেখে যে শিল্প গড়ে উঠেছে তার নাম বনসাই। দ্রুত নগরায়ণের এই সময়ে গাছের সৌন্দর্য আর অক্সিজেনের ঘাটতি মেটাতে আর বহু প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে বাড়িতে বাড়িতে বনসাইয়ের চর্চা করা জরুরি বলে মনে করেন বনসাই বোদ্ধারা।
তারা বলেন, বনসাই প্রকৃতির অংশ দিয়ে তৈরি অপরূপ সৌন্দর্য হতে পারে শৌখিন শোপিস। ধানমন্ডির ডাব্লিউ.ভি.এ. মিলনায়তনে ২২তম বার্ষিক বনসাই প্রদর্শনী চলছে। প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ বনসাই সোসাইটি। এবারের প্রদর্শনীর মূল লক্ষ্য সজীব-সতেজ বনসাই শহরের মানুষের কাছে তুলে ধরা।
রাজধানীর ধানমন্ডি থেকে তোলা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ