মেহরাব হোসেন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২০ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৬ এএম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দায় খরস্রোতা ভোগাই নদীর ওপর ১৯৯৬ সালে ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে এ বাঁধের মাধ্যমে নদীর ৮ কিলোমিটার উজানে পানি মজুদ করা হয়। এ পানি দ্বারা ১১টি খালের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার সাত ইউনিয়নের প্রায় ১০ হাজার একর আবাদি জমি সেচ সুবিধা পায়।