প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৭:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ব্যক্তি নিজেকে খাঁচায় বন্দি করে রেখেছেন। তার পাশে দুটি ব্যানার। একটিতে লেখা-‘খাঁচায় বন্দি না করে আমাকে আমার আবাস্থলে যেত দাও’। অন্যটিতে লেখা- ‘অ্যানিমেল ডু স্পিক, বাট অনলি টু দোস হু নো হাউটু লিসেন’। আর মাথার ওপরে টানানো ব্যানারে লেখা, ‘মুক্তি চাই।’
যে ব্যক্তি নিজেকে বন্দি করে রেখেছেন তার নাম হোসেন সোহেল। কেন তিনি এই বন্দি দশায় তার জবাবে জানান, খাঁচায় বন্দি পশুপাখির মুক্তির জন্য তার এই আন্দোলন।
খাঁচাবন্দি পশুপাখির মুক্তির দাবিতে নিজেকে বন্দি রেখেছেন হোসেন সোহেল। ছবি : প্রবা