আরিফুল আমিন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৪:৫০ পিএম
জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা এবং নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। ঢাকার সাভারে অবস্থিত এই স্মারকটি মুক্তির সংগ্রামের প্রতীক হিসেবে জাতির গর্ব বহন করছে। স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের চিরস্মরণীয় নিদর্শন তুলে ধরে।