আলী হোসেন মিন্টু
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৫ পিএম
বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে গণত্রাণ কর্মসূচি করা হয়। সেই কর্মসূচিতে নগদ অর্থ থেকে শুরু করে পোশাকসামগ্রী দিয়ে অনেকেই পাশে থেকেছেন। টানা বৃষ্টিতে বন্যার্তদের দেওয়া পোশাকসামগ্রী ভিজে গেছে। আর ভিজে যাওয়া সেইসব জামা-কাপড় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষাকেন্দ্র মাঠে রোদে শুকানো হচ্ছে। শুকানোর পর এগুলো ফুটপাতের মানুষদের মধ্যে বিলি করে দেওয়া হবে।