× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেড ক্রিসেন্টের বেস্ট ব্রাঞ্চ পুরস্কার পেল ১১ ব্রাঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৯ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩১ পিএম

৩টি ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চসহ ১১টি ব্রাঞ্চকে পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রবা ফটো

৩টি ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চসহ ১১টি ব্রাঞ্চকে পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রবা ফটো

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সারাদেশের ৬৮টি ব্রাঞ্চের মধ্যে ৩টি ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চসহ ১১টি ব্রাঞ্চকে পুরস্কার প্রদান করেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে ব্রাঞ্চগুলোকে মোট ২৫ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

ব্রাঞ্চ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের আওতায় সারাবছর সোসাইটির ব্রাঞ্চগুলোর কাজের মূল্যায়ন পর্যালোচনা করে এই পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সোসাইটির ব্রাঞ্চগুলোকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে উৎসাহ প্রদান করাই অ্যাওয়ার্ড প্রদানের মূল উদ্দেশ্য।

পুরস্কারপ্রাপ্ত ব্রাঞ্চগুলোর মধ্যে মোস্ট আউটস্ট্যান্ডিং ব্রাঞ্চ ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে কিশোরগঞ্জ ব্রাঞ্চ। এছাড়া সার্ভিস ডেলিভারি অ্যান্ড ইন্টারভেনশন ব্রাঞ্চ ক্যাটাগরিতে ৫টি ও ম্যানেজমেন্ট এন্ড গভার্নেন্স ব্রাঞ্চ ক্যাটাগরিতে ৫টি ব্রাঞ্চকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো রাজশাহী সিটি, চট্টগ্রাম সিটি, বগুড়া, লালমনিরহাট, বরগুনা, নেত্রকোণা, কুড়িগ্রাম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ব্রাঞ্চ। সোসাইটির কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নে ও ব্রাঞ্চের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে দ্বিতীয়বারের মতো সেরা ব্রাঞ্চ পুরস্কার প্রদান করলো বিডিআরসিএস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডিআরসিএস’র মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, ‘সারাদেশে ৬৮টি ব্রাঞ্চের মাধ্যমে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী মানবিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি অনুসরণ করে আত্মনির্ভরশীল ও টেকসই জাতীয় সোসাইটি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রতিষ্ঠিত করতে সোসাইটির ব্রাঞ্চগুলোর সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। ব্রাঞ্চগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনে উৎসাহী করতে পুরস্কৃত করার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, ট্রেজারার এম এ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, আইএফআরসি, আইসিআরসি ও বিভিন্ন পার্টনার ন্যাশনাল সোসাইটি’র প্রধান ও প্রতিনিনিধিগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিডিআরসিএস’র উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ সোসাইটির সকল ব্রাঞ্চের প্রতিনিধি, সেক্রেটারি, ইউনিট লেভেল অফিসার ও যুবপ্রধানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা