× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন কর্মসূচিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৯:৪২ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ২০:৩৬ পিএম

অনলাইন কর্মসূচিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে অনলাইন কর্মসূচি পালন করেছে ‘আমরা বাংলাদেশের নাগরিক’ নামের সংগঠন। এতে কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, অ্যাক্টিভিস্ট, শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সোমবার (১০ জুলাই) অভিন্ন দাবিতে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব কেবল নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। আমাদের রাজনৈতিক ইতিহাসে তা বারবার প্রমাণিত হয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে তাই নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দেশের অধিকাংশ নাগরিকের সঙ্গে আমরাও মনে করি, স্বাধীনতার পর দেশে যে কয়েকটি জাতীয় নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এ কারণে আমরা লক্ষ্য করেছি, বিরোধী দলে থাকার সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে জোরদার আন্দোলন করেছে। এ ব্যবস্থায় নাগরিকরাও ভোটাধিকার প্রয়োগ করতে স্বস্তিবোধ করেছেন। আমরা চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হোক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা