× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধাশ্রমে ঈদ উপহার নিয়ে স্বপ্নছায়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১১:১৬ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১২:১৩ পিএম

স্বপ্নছায়ার প্রতিনিধিরা গিয়েছিলেন সাভারের শৈলান প্রবীণ নিবাসে

স্বপ্নছায়ার প্রতিনিধিরা গিয়েছিলেন সাভারের শৈলান প্রবীণ নিবাসে

বৃদ্ধাশ্রমে ঈদ উপহার নিয়ে স্বপ্নছায়া

স্বপ্নছায়া একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি ২০১৯ সাল থেকে কাজ করছে। স্বপ্নছায়ার লক্ষ্য অসহায় মানুষের স্বপ্ন পূরণ। এ ধারাবাহিকতায় চার বছর যাবৎ প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবীরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।

মুসলমানদের পবিত্র মাস রমজান উপলক্ষে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে স্বপ্নছায়া। রমজানের ৩০ দিন দেশের বিভিন্ন প্রান্তে অসহায়, খেটে খাওয়া মানুষের ইফতারের বন্দোবস্ত করা হয়েছে। কুমিল্লায় প্রায় ২০০ জনকে একসঙ্গে ইফতারির সুযোগ করে দিয়েছে, ঢাকার খিলগাঁওয়ে ৫০ জন অসহায় রোজাদারের সাহরির আয়োজন করা হয়েছে। এ ছাড়া স্বপ্নছায়া স্কুলের বাচ্চাদের ঈদের নতুন জামার ব্যবস্থা করেছে।

এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল স্বপ্নছায়ার প্রতিনিধিরা গিয়েছিলেন সাভারের শৈলান প্রবীণ নিবাসে কিছু বাবা-মায়ের সঙ্গে ইফতার করতে। স্বপ্নছায়ার এ যাত্রায় অংশ নিয়েছিল টিম ‘একজন বাংলাদেশ - নাফিসা আনজুম খান’ এবং ‘পঞ্চভুজ ফাউন্ডেশন’। স্বপ্নছায়ার আব্দুল্লাহ আল রাফি অয়ন বলেন, আমরা শুনেছি তাদের গল্প, কীভাবে পরম যত্নে বড় করা সন্তানরা  মায়েদের জন্য কিছু সময় বের করতে পারেন না। দেখেছি তাদের নির্বাক, অসহায়, দিগ্বিদিক শূন্য দৃষ্টি। দেখেছি নিজে না খেয়ে আগে সন্তানকে খাওয়াতেন যে বাবা আজ সেই বাবাই একা একা পরিবার ছাড়া খাবার খান বৃদ্ধাশ্রমের টেবিলে। তাদের এ সীমাহীন কষ্টের কাছে স্বপ্নছায়ার নিয়ে যাওয়া ঈদ উপহারগুলো তখন সামান্যই মনে হয়েছে আমাদের কাছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা