× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনীতিতে পর্যটনের অবদান বাড়াতে সরকারকে এগিয়ে আসার আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৬:৩৯ পিএম

ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার ‘পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার ‘পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বাড়াতে সরকারি ও বেসরকারি যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পর্যটন খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরার আগে এই খাতের করণীয় বিষয়ে গবেষণার ওপরও গুরুত্ব আরোপ করেন তারা।

পর্যটন খাতের থিংকট্যাঙ্ক হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশকারী ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার সোসাইটি অব বাংলাদেশ (উৎসব) আয়োজিত বৃহস্পতিবারের গোলটেবিল বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়।

‘পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক বৈঠকে বক্তারা বলেন, প্রয়োজনীয় গবেষণা না হওয়ায় এবং বিশ্বাসযোগ্য পরিসংখ্যান না থাকার কারণে বাংলাদেশের ট্যুরিজম আইকন বা ট্যুরিজম প্রডাক্ট তৈরি করা যায়নি। তবে এ খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে, আছে বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করার মতো নানা উপাদানও।

৪০ লাখ মানুষ এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতে কাজ করছে বলেও উল্লেখ করা হয় আলোচনায়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজমের শিক্ষার্থীদের কাজে লাগানোর কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদিউজ্জামান ভূঁইয়া বলেন, “পৃথিবীর ৫১টি দেশের অর্থনীতির প্রধান খাত পর্যটন।”

আলোচনায় অংশ নিয়ে নভোএয়ারের এমডি মফিজুল ইসলাম বলেন, “পর্যটন খাতের সকল স্টেকহোল্ডারকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

টোয়াবের উপদেষ্টা সৈয়দ হাবিব আলি বলেন, “সরকারপ্রধান আগ্রহী না হলে পর্যটন খাতের উন্নতি হবে না।”

ট্যুরিজম বোর্ডের সাবেক সিইউ জাবেদ আহমেদ বলেন, “ট্যুরিজম যে গ্রোথইঞ্জিন সেটা সরকারকে বোঝাতে পারলে নিশ্চয় সরকার এই খাতের বিকাশে আরও এগিয়ে আসবে।”

মিডিয়া ব্যাক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, “দেশের পর্যটন খাতের বিকাশের জন্য ট্যুরিজম বোর্ড এবং পর্যটন করপোরেশনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

উৎসবের সভাপতি এইচ এম হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইকরাম। মডারেটরের দায়িত্ব পালন করেন উৎসবের সহ-সভাপতি তৌফিক রহমান।

আলোচনায় আরও অংশ নেন, জামিউল আহমেদ জামিল, খবির উদ্দিন আহমেদ, মোহম্মদ হানিফ, তসলিম আমিন শোভন, মহিউদ্দিন হেলাল, আসলাম খান, সৈয়দ গোলাম কাদের, মেহেদি হাসান, তাজনিম আহমেদ, মাজহারুল হক মান্না প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা