প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ২১:১৭ পিএম
প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী (বাঁয়ে) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২৬-২০২৭ অর্থবছরের ৮৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকার গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচন ও ইফতার মাহফিলে শুক্রবার বিকাল ৪টায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। নতুন কমিটি ঘোষণা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।
নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন খোন্দকার আবুল কালাম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জয়নুল আলী ও হামিদ মোল্লা।
সহ-সভাপতি দায়িত্বে আছেন এ জেড এম নাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, মোঃ কামরুল ইসলাম, এডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জি. আব্দুর রশিদ, ইঞ্জি. রফিকুল ইসলাম এবং আমির-উজ্জামান মনি।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার ও মাসুদুর রহমান রতন। যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছেন ডাঃ শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, এডভোকেট জাহেদ-উল আলম জ্যোতি, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা ও রুহুল আমিন।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবি সিদ্দিক হিল্লোল, সহ-অর্থ সম্পাদক আব্দুস সালাম। দপ্তর সম্পাদক মোস্তফা জামান কবির, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান ও মনিরুল ইসলাম মনির। আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন মেজর (অব.) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. নুরুলী পাটোয়ারী।
প্রচার সম্পাদক দায়িত্বে আছেন ইঞ্জি. এম জাকির আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম এবং আইটি সম্পাদক ইকবাল উদ্দিন।
১৯৮৬ সালে নিবন্ধিত সংগঠনটির অনুষ্ঠানে ঢাকাস্থ নাটোরের সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।