× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের মানসিকভাবেও দক্ষ করে গড়ে তুলতে হবে: মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৩:৩৬ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৩ পিএম

জাতীয় প্রেসক্লাবে গ্লোবাল বাংলাদেশি এক্সপেট্রিয়েটস সামিট-২০২৬ এর উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় ড. আব্দুল মঈন খানের বক্তব্য

জাতীয় প্রেসক্লাবে গ্লোবাল বাংলাদেশি এক্সপেট্রিয়েটস সামিট-২০২৬ এর উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় ড. আব্দুল মঈন খানের বক্তব্য

প্রবাসীদের শুধু কারিগরি দক্ষতা নয় বরং মানসিকভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, প্রবাসীদের অর্থ শুধু পারিবারিক কাজে খরচ নয়, সেগুলো রাষ্ট্রীয় বিনিয়োগে ব্যবহার করতে হবে। সেখান থেকে প্রবাসীদের অংশ দিতে হবে। এ ধরনের কাজ করতে পারলে বিদেশিদের কাছে হাত পাততে হবে না।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার সকালে গ্লোবাল বাংলাদেশি এক্সপেট্রিয়েটস সামিট-২০২৬ এর উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা শামসুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান।

আলোচনায় আরও বক্তব্য রাখেন, আবদুল জলিল খান, মজিবুর রহমান, বুয়েটের অধ্যাপক মো. ইকবাল হাসান, মোকলেছুর রহমান, কায়সার আহমেদ, ফিরোজ মোল্লা, জাহিদ মোমিন চৌধুরী, শাহ মো. সাইফুর রহমান, সাংবাদিক এ.কে.এম মোহসীন, মাহবুবউদ্দিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়াররুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপিকে মানুষ সরকার গঠনের সুযোগ দিলে প্রবাসে কর্মী পাঠানোর আগে তাদের কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তা ছাড়া প্রবাসীরা যেসব অর্থ পাঠায় তা পরিবারের কাছে পাঠানো হয়। এতে তারা পারিবারিকভাবে খরচ করে, কোনো বিনিয়োগে ব্যবহার করে না। রাষ্ট্র এসব অর্থ বিনিয়োগে ব্যবহার করে তাদের অংশ দিতে পারে।

তিনি বলেন, প্রবাসীরা দেশে ফিরে আসে তখন বেশ কয়েক বছর ভালোভাবে জীবনযাপন করে, পরবর্তীতে নিঃস্ব হয়ে যায়। প্রবাসীদের অর্থগুলো বৈদেশিক আমদানি, শিল্প-কারখানা তৈরি ও অন্যান্য বিনিয়োগ ব্যবহার করে তাদের অংশ দিতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের আবেদনে এলডিসি গ্রাজুয়েট থেকে সরে আসলে দেশের উন্নয়ন বিলম্বিত হবে। 

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, যেকোনো মূল্যে রেমিটেন্স যোদ্ধারা কোনভাবেই যেন প্রতারিত বা শোষণের শিকার না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তারা বলেন, বাংলাদেশের অফিস আদালত বা দূতাবাসগুলোতে লাল ফিতার দৌরাত্ব বন্ধ, প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা এবং দেশের ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে হবে।

এছাড়াও প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা