× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনজিও ব্যুরোর নিবন্ধন পেল যুব সংগঠন লাল সবুজ সোসাইটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৬:৫৭ পিএম

এনজিও ব্যুরোর মহাপরিচালকের স্বাক্ষরিত নিবন্ধনপত্র সংগঠনের সভাপতি তাহসীন উদ্দীনের হাতে তুলে দেন মহাপরিচালক দাউদ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এনজিও ব্যুরোর মহাপরিচালকের স্বাক্ষরিত নিবন্ধনপত্র সংগঠনের সভাপতি তাহসীন উদ্দীনের হাতে তুলে দেন মহাপরিচালক দাউদ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুব উদ্যোগে গড়ে ওঠা সংগঠন লাল সবুজ সোসাইটি সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পেয়েছে।

সংগঠনটি ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত এনজিও হিসেবে স্বীকৃতি লাভ করে।

এদিন বেলা ১১টায় এনজিও ব্যুরোর মহাপরিচালকের স্বাক্ষরিত নিবন্ধনপত্র সংগঠনের সভাপতি তাহসীন উদ্দীনের হাতে তুলে দেন মহাপরিচালক দাউদ মিয়া।

তাহসীন উদ্দীন ২০১০ সালের মে মাসে বন্ধু ফাহিম সৌরভ ও নাজমুল হক নাঈমকে নিয়ে কিশোর বয়সে ‘লাল সবুজ’ নামে উদ্যোগটি শুরু করেন।

বরিশাল থেকে প্রকাশিত ‘লাল সবুজ’ নামের মাসিক পত্রিকাকে কেন্দ্র করেই সংগঠনটির যাত্রা শুরু। যেটি ২০১৫ সালে ‘লাল সবুজ ফাউন্ডেশন’ হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ পায়। এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করে ২০১৯-এ।

সর্বশেষ এনজিও ব্যুরোর নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম নতুন পরিসরে প্রবেশ করল।

সংগঠনটির তথ্যমতে, সচেতনতামূলক ক্যাম্পেইন, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে প্রায় দুই লাখ মানুষের কাছে পৌঁছেছে তারা।

‘এনগেজিং ইয়ুথ ফর পজিটিভ চেঞ্জ’ স্লোগানকে সামনে রেখে জাতিসংঘ ঘোষিত অন্তত সাতটি টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সঙ্গতি রেখে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

বর্তমানে দেশের ৩৫ জেলায় আড়াই হাজারের বেশি তরুণ সরাসরি যুক্ত রয়েছে তাদের কার্যক্রমে।

নেপাল ও মালয়েশিয়ায় নেতৃত্ব দল গঠনের পাশাপাশি অন্যান্য দেশেও সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

প্রতিষ্ঠাতা তাহসীন উদ্দীন বলেন, নিবন্ধন পাওয়ায় আনন্দের পাশাপাশি দায়িত্বও বেড়েছে। সে দায়িত্বকে সম্মান জানিয়ে কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আজিজুন তমা বলেন, দীর্ঘদিনের স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল এ স্বীকৃতি। এটি দেশের যুব সংগঠনগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি মনে করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা