× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নেতা মাইনুল হাসানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ বিএআরএফের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৫:০৮ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৫:১৪ পিএম

সাংবাদিক নেতা মাইনুল হাসান

সাংবাদিক নেতা মাইনুল হাসান

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই মামলায় ডিআরইউ’র প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসেনকেও আসামি করা হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক কাওসার আজম এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে বলা হয়, গত ১৫ নভেম্বর রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (আমলী–রামপুরা) মো. সালাউদ্দিন মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ মোট ১৭৬ জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় ১৭৪ নম্বরে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে এবং ১৭৩ নম্বরে ডিআরইউ প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেনকে আওয়ামী লীগ নেতা ও পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে; যা সাংবাদিক সমাজের কাছে অগ্রহণীয়।

সাংবাদিক নেতা সোহেলকে মামলায় জড়ানোর উদ্বেগ জানিয়ে বিএআরএফের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ‘মাইনুল হাসান সোহেল একজন পেশাদার সাংবাদিক, দায়িত্বশীল সংগঠক এবং স্বচ্ছ পরিচয়ের অধিকারী। প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসেনও দীর্ঘদিন ধরে দেশের রিপোর্টারদের শীর্ষ সংগঠন ডিআরইউতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদেরকে আওয়ামী লীগ নেতা হিসেবে দেখানোর কোনো প্রমাণ নেই, এমন অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পাওয়ারও সুযোগ নেই।’

বিএআরএফের কার্যনির্বাহী কমিটি অবিলম্বে মামলাটি মাইনুল হাসান সোহেল এবং সোলাইমান হোসেনের নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা