প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯ পিএম
জেসিআই বাংলাদেশের উদ্যোগে ৬ সেপ্টেম্বর ‘৮ বল টুর্নামেন্ট-সিজন ৩’ অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির কিউ বিলিয়ার্ডে। প্রাণবন্ত এই আয়োজন ছিল বিলিয়ার্ড খেলা, দলগত কাজ আর আবেগের দারুণ এক প্রদর্শনী, যেখানে অংশ নেন বিভিন্ন চ্যাপ্টারের সদস্যরা।
২১টি স্থানীয় সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। সংগঠনগুলো হলো— জেসিআই ঢাকা এস, জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস, জেসিআই ঢাকা অ্যাসপায়ার, জেসিআই ঢাকা অ্যাস্ট্রাল, জেসিআই বগুড়া, জেসিআই কক্সবাজার, জেসিআই চট্টগ্রাম, জেসিআই ঢাকা সেন্ট্রাল, জেসিআই ঢাকা চেঞ্জমেকার, জেসিআই ঢাকা কসমোপলিটন, জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা এন্ট্রাপ্রেনারস, জেসিআই ঢাকা এক্সেলেন্স, জেসিআই ঢাকা হেরিটেজ, জেসিআই ঢাকা ইমপ্যাক্ট, জেসিআই ঢাকা ইন্ডিপেনডেন্ট, জেসিআই ঢাকা মেট্রো, জেসিআই ঢাকা ম্যাভেরিক্স, জেসিআই ঢাকা মানিকগঞ্জ, জেসিআই ঢাকা পাইওনিয়ার ও জেসিআই ঢাকা স্পার্কস।
রেগুলার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় অ্যাডভোকেট শহরিয়ার আলম (জেসিআই ঢাকা এক্সেলেন্স)। রানার-আপ হয় মো. গোলাম সারোয়ার চৌধুরী (জেসিআই চট্টগ্রাম)। এনজিবি এলপি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মো. গোলাম সারোয়ার চৌধুরী (জেসিআই চট্টগ্রাম) ও রানার-আপ হয়েছেন নকিবুল হক (জেসিআই বরিশাল)।
আয়োজকরা অংশগ্রহণকারীদের প্রাণশক্তি, উদ্যম ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদসহ জেসিআই বাংলাদেশের অন্যান্য ন্যাশনাল কর্মকর্তা টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় উপস্থিতি ও সমর্থন খেলোয়াড় ও আয়োজকদের জন্য ছিল অনুপ্রেরণাদায়ক। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে পাশে ছিল টেকনো ড্রাগস লিমিটেড। এছাড়াও আরও বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান সমর্থন দেয়।
আয়োজক কমিটির ভাষ্যে— এটি কেবল প্রতিযোগিতা ছিল না, বরং ছিল আমাদের সদস্যদের ঐক্যবদ্ধ করার, খেলাধুলার চেতনা উদযাপন করার এবং জেসিআই পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য উদ্যোগ।
উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর অংশ, যা বিশ্বের ১৮–৪০ বছর বয়সী তরুণদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। নেতৃত্ব বিকাশ, কমিউনিটি এনগেজমেন্ট এবং বিভিন্ন ইতিবাচক উদ্যোগের মাধ্যমে জেসিআই বাংলাদেশ তরুণদেরকে টেকসই উন্নয়ন ও উৎকর্ষ সাধনে উদ্বুদ্ধ করছে।