× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তি, ড. ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবির কৃতজ্ঞতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৫ পিএম

সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তি, ড. ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবির কৃতজ্ঞতা

আরব আমিরাতে কারারুদ্ধ ও সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীদের জন্য কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।

এক বিবৃতিতে সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগ আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

দেশে ফেরত আসা কারামুক্ত প্রবাসীদের প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে অনেক প্রবাসী আটক আছেন যারা কষ্টে দিন কাটাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগে এরা মুক্ত হতে পারছেন না।’

বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এসব প্রবাসীর মুক্তির ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সেকিল চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা