× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২০:০০ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ২০:২৪ পিএম

মোহাম্মদ রাফিউজ্জামান। ছবি : সংগৃহীত

মোহাম্মদ রাফিউজ্জামান। ছবি : সংগৃহীত

ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেলপ্রধান মোহাম্মদ রাফিউজ্জামান।

মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টোয়াব।

২১ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন, প্রথম সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, পরিচালক (অর্থ) মো. নুরুজ্জামান সুমন, পরিচালক (হিসাব) মো. সাইফুল ইসলাম, পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) মো. মানসুর আলম পারভেজ, পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. ইউনুস, পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. তাসলিম আমিন ও পরিচালক (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন) এসএম বিল্লাল হোসেন সুমন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয় কনশাস রিলায়েন্স ফোরাম।

কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেলপ্রধান মোহাম্মদ রাফিউজ্জামানের নেতৃত্বে ১৯ জন প্রার্থী এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী প্লেজার হলিডেসের স্বত্বাধিকারী মোহাম্মদ মুহিউদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোহাম্মদ শাহেদ উল্লাহ ২৯৫ ভোট পেয়ে প্রথম হন।

টোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা