× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলবার্ট পি কষ্টার বিবৃতি প্রত্যাখ্যান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৫:২৭ পিএম

আপডেট : ২৮ মে ২০২৪ ১৬:৫৫ পিএম

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত

স্বঘোষিত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কষ্টার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া।

মঙ্গলবার (২৮ মে) সংগঠনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, গত ২৩ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বঘোষিত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি' কষ্টার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। বিএনপি-জামায়াতের মদদপুষ্ট এলবার্ট পি' কষ্টা বিগত সময়েও সমাজের নানা ধরনের বিভক্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়েছেন। এখনও তিনি তা অব্যাহত রেখেছেন। ২০০২ সালে অনুষ্ঠিত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কাউন্সিল অধিবেশনে কোনো শাখা সংগঠনের কাউন্সিলর হতে না পেরে তিনি স্বঘোষিত খ্রিস্টান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। সমাজের কোনো কাজ তিনি করেন না, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলই তার একমাত্র লক্ষ্য।

এতে বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘটিত স্বধীনতাযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। কে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন, কে আমাদের পক্ষে কাজ করেছেন তা আমাদের জানা আছে। খ্রিস্টান সম্প্রদায় দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। তারা এদেশের অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাসী এ সম্প্রদায় দেশীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা