× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরায়ণ

বাসযোগ্য ঢাকা গড়ার অন্তরায় অচিহ্নিত নয়

ড. আদিল মুহম্মদ খান

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ০০:৩১ এএম

অলঙ্করন : জয়ন্ত জন

অলঙ্করন : জয়ন্ত জন

২২ জুন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৩-এর এক প্রতিবেদনে ফের দেখা গেছে, বাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬তম স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থায়িত্ব, অবকাঠামো, পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশ্বের ১৭৩টি শহরকে এই তালিকায় স্থান দিয়েছে ইআইইউ সূচকে ঢাকা স্থায়িত্বে ৫০, স্বাস্থ্যসেবায় ৪১ দশমিক , সংস্কৃতি পরিবেশে ৪০ দশমিক , শিক্ষায় ৭৫ এবং অবকাঠামোতে ২৬ দশমিক পেয়েছে তালিকায় তলানির দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম বাসযোগ্য শহরের এখন পর্যন্ত যতগুলো তালিকায় ঢাকা স্থান পেয়েছে সবটায়ই আমাদের অবস্থান তলানির দিকেই ছিল ধারাবাহিকভাবেই ঢাকা মহানগরী যে ক্রমেই বাসের অযোগ্য হয়ে উঠছে তা এসব প্রতিবেদনে উঠে আসছে ঢাকা কেন প্রতিবার তালিকায় নিচের সারিতে অবস্থান করছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকারের তরফে সব সময় আমাদের বিপুল জনসংখ্যাকে দায়ী করা হয়ে থাকে এমনকি নীতিনির্ধারণী পর্যায় থেকেও অনেক সময় রাজধানীর জনসংখ্যার চাপের কারণে জীবনযাত্রার মান কমছে বলে অভিমত ব্যক্ত করা হয় জনসংখ্যার বাড়তি চাপের কারণে সদিচ্ছা থাকলেও পরিস্থিতি বদলানো যাচ্ছে নাÑ এমনটাই অনেকের বক্তব্য

রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে হলে প্রশাসনিক অবকাঠামোর বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি প্রশাসনিক, অর্থনৈতিক এমনকি রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজধানীকে কেন্দ্র হিসেবে এখনও বিবেচনা করা হয় সরকার কেন এখনও বিকেন্দ্রীকরণ করতে ব্যর্থ হচ্ছে, এর সদুত্তর পাওয়া জরুরি আমরা জানি, প্রতিনিয়ত ঢাকার ওপর জনচাপ বাড়ছে আর শহরে জনসংখ্যা যত বাড়বে ততই শহরের পরিস্থিতি নাজুক হবে নগর পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের পাঠদানের জন্য আমরা প্রতিনিয়ত শহরের ওপর জরিপ পরিচালনা করি ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক জরিপে দেখা যায়, একটি শহরের জনসংখ্যা ৭০ লাখের ওপর চলে গেলে সেখানে বিনিয়োগ করলেও তার ফিরতি লাভ কাঙ্ক্ষিত মাত্রায় আসে না অধিকাংশ ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ থেকে লাভ ঋণাত্মক পর্যায়ে চলে যায় ঢাকাও এখন এমন পরিস্থিতির মুখোমুখি বিগত ১০ বছরে এই শহরে অবকাঠামোগত উন্নয়নে প্রচুর বিনিয়োগ হয়েছে এখনও হচ্ছে কিন্তু এই বিনিয়োগ ঢাকাকে চৌকস করতে পারবে না কারণ একটি অবকাঠামো নির্মাণের পর প্রাক্কলিত চ্যালেঞ্জের মধ্যে ব্যবহারকারী বা জনসংখ্যাও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় অবকাঠামোগত উন্নয়নের ফলে দেখা যায় আরও মানুষ ঢাকামুখী হচ্ছে ফলে বিনিয়োগ করে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হলেও ঢাকাকে বাসযোগ্য করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে

রাজধানীর সৌন্দর্য বর্ধনে যথেষ্ট প্রচুর বিনিয়োগ করা হয়েছে ইতোমধ্যে ঢাকার বেশ কিছু জায়গায় উড়ালসড়ক নির্মিত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে ঢাকায় সীমিত পরিসরে চালু হয়েছে মেট্রোরেল এবং আরও ছয়টি মেট্রোরেল করার পরিকল্পনা নেওয়া হয়েছে অবকাঠামো ক্ষেত্রে এত বিনিয়োগের পরও ঢাকা সম্পূর্ণরূপে বাসযোগ্য হতে পারেনি যদি এই শহরকে বাসযোগ্য করতেই হয় তবে ঢাকার জনসংখ্যা স্থিতিশীল রাখতে হবে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ওই জরিপে স্থিতিশীলতাকের বিষয়েও জোর দেওয়া হয়েছে তাই আমাদেরও বিষয়ে ভাবতে হবে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মুহূর্তে ঢাকায় অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ কমিয়ে অর্থনৈতিক সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে ক্ষেত্রে নগরে সেবাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে যেসব এলাকায় স্কুল বা বিভিন্ন সেবা নেই সেসব সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে কিন্তু ঢাকার ভেতর বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান যেন তৈরি না হয় ব্যাপারে বাধ্যবাধকতা তৈরি করতেই হবে এগুলো প্রস্তাবনা মাত্র মূল প্রশ্ন হচ্ছে, ঢাকাকে বাঁচানোর জন্য সেই অর্থে কার্যকর কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে

ক্ষীণভাবে হলেও আশাব্যঞ্জক বার্তা মিলেছে শিক্ষাক্ষেত্রে ক্ষীণভাবে হলেও আশাব্যঞ্জক বার্তা মিলেছে শিক্ষাক্ষেত্রে সম্প্রতি ইকোনমিক ইন্ডিভিজুয়ালিটি জরিপে দেখা গেছে, শিক্ষার মান বেড়েছে আমরা জানি, করোনাকালে স্কুল-কলেজ স্থবির হয়ে পড়েছিল এখন যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান আবার চালু হয়েছে, তাই হয়তো শিক্ষার মানের দিকে উন্নতি দেখা যাচ্ছে কিন্তু শিক্ষার সুযোগ-সুবিধা বাড়েনি বরং রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট বেশি দেখা যায় অভিভাবকরা সন্তানকে কাছাকাছি ভালো একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার উদ্যোগ নেওয়ার সময় এই সমস্যার মুখোমুখি হন প্রায়ই আমরা মনে করিযানজট, পানি নিষ্কাশনব্যবস্থার অভাবই শহরের সবচেয়ে বড় সমস্যা কিন্তু মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট অদৃশ্য হয়ে আছে শিশুকে একটি মানসম্মত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের যাতায়াত সুবিধা, নিরাপত্তা শিক্ষার সামগ্রিক অবস্থা নিয়ে ভাবতে হয় তা ছাড়া পর্যাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও অভাব আছে তো গেল একটি দিক, ঢাকায় মানসম্মত চিকিৎসাসেবাও সবার জন্য নেই নগরীতে এখন বেশ কিছু অত্যাধুনিক হাসপাতাল আছে কিন্তু সবাই তো আর এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিতে পারে না সবার আর্থিক সক্ষমতা সেরকম নেই বাসযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে প্রাথমিকভাবে যা প্রয়োজন তা এখনও আমরা নিশ্চিত করতে পারিনি এটি আমাদের বড় ব্যর্থতা অবশ্যই

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপটি বৈশ্বিক পর্যায়ে করা হয়েছে তাই ঢালাওভাবে হয়তো আমরা এই জরিপ দেখেই রায় দিতে পারছি না কিন্তু ঢাকাবাসীর জীবনযাত্রার মান যে ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে তা সবাই অনুভব করতে পারছে সকালে সন্তানকে স্কুলে দিয়ে আসার ক্ষেত্রে ভোগান্তি, তারপর কোনো একটি কাজে দ্রুত সময়ে পৌঁছুতে পারবেন সে আশাও করা যায় না প্রতিনিয়ত মানুষ ছুটছে এখানে কোথাও স্বস্তি নেই গণপরিবহনে নৈরাজ্য নিরাপত্তাহীনতা এখন বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অন্য কোনো মেগাশহরে সম্ভবত এমন গণপরিবহনব্যবস্থা নেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করছে শুধু তা- নয়, সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এমন অনেক দুর্ঘটনাও ঘটছে, যা একেবারেই অকল্পনীয় প্রশ্ন হচ্ছে, যে শহরে মেট্রোরেল চলে সে শহরে গণপরিবহনের অবস্থা এত খারাপ হয় কী করে পরিকল্পনাবিদরা প্রায়ই একটি কথা বলেন, স্বল্প আয়ের মানুষ যে দেশে বেশি, সেখানে জাঁকজমকপূর্ণ পরিকল্পনা না করে সাধারণ পরিকল্পনা করাই শ্রেয় আমাদের প্রয়োজন সাধারণ কিছু পরিকল্পনা এই সাধারণ পরিকল্পনার ভিত্তিতে মানুষের নাগরিক জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা চাহিদা পূরণ করা সম্ভব হবে বড় বিনিয়োগ করে ঢাকার ঠাট বাড়ানো গেলেও এই শহরকে বাঁচানো যাবে না

সমস্যা হলো, নীতিনির্ধারকরা এখনও বড় বিনিয়োগের মোহে আটকে আছেন মূলত একশ্রেণির ব্যবসায়ী রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টারত কেউ কেউ বারবার বিনিয়োগের দিকে ঝুঁকে থাকেন তাদের এই আগ্রহের সঙ্গে বাইরের রাষ্ট্রের আগ্রহ যুক্ত হয়েছে ঢাকা এখন বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠছে কিন্তু ব্যবসায় বিনিয়োগবৃদ্ধি জীবনযাত্রার মান বাড়ানোর ক্ষেত্রে কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারছে না ঢাকার বায়ুর মান ভালো নয়, জলাশয়গুলোও হারিয়ে গেছে জনস্বাস্থ্য নানাভাবে ঝুঁকির মুখে তার পরও ঢাকা এখনও টিকে আছে মূলত ঢাকার মানুষের কর্মস্পৃহা উদ্যমই শহরটিকে বাঁচিয়ে রেখেছে কিন্তু যারা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে তারা ভালো নেই তারা খুবই নাজুক অবস্থায় রয়েছে

ইতোমধ্যে শিল্পপ্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণের জন্য নীতিনির্ধারণী পর্যায়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের অর্থনৈতিক অবকাঠামো বিকেন্দ্রীকরণ করতেই হবে শুধু ঢাকা অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে থাকতে পারে না সমস্যা হলো, বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রভাবশালী হয়ে উঠেছে আর এই প্রতিষ্ঠানগুলোকে স্থানান্তরিত করার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি তা নেই ফলে নগরের ভেতর পরিবেশ দূষণ জনজীবনে বিরূপ প্রভাব পড়ছেই অনিয়ম-দুর্নীতির চাপে নানা সংকট দেখা দিয়েছে জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারিনি এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্যই আমাদের অর্থনৈতিক অবকাঠামোর বিকেন্দ্রীকরণ জরুরি অর্থনৈতিক অবকাঠামোর বিকেন্দ্রীকরণ হলে আমরা সহজেই জীবনযাত্রার মানোন্নয়নের বিভিন্ন দিকে বাড়তি মনোযোগ দিতে পারব ঢাকাকে বাঁচানোর এটিই একমাত্র পথ বাইরে থেকে মানুষ এসে ক্রমেই বাড়তে থাকলে অবকাঠামোগত উন্নয়ন সুফল দেবে না বরং পরিস্থিতি আরও নাজুক হবে নগরের স্থিতাবস্থা আনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে

  • নগর পরিকল্পনাবিদ  অধ্যাপকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা