মাহবুবউদ্দিন চৌধুরী
প্রকাশ : ৯ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
যেভাবে খাদ্যপণ্যের দাম বাড়ছে তাতে দেশের মানুষের অবস্থা কাহিল।
এতে সাধারণ মানুষের সঞ্চয় কমেছে, বেড়েছে ঋণের বোঝা। রাজধানীর গরিব ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি গ্রাম-গঞ্জের মানুষের অবস্থা অনেক খারাপ। টিসিবির ট্রাক সেলের সংখ্যা নগণ্য। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ ও দেশের জনগণ দিশাহারা। দিন দিন খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় দেশের ৩০ শতাংশ মানুষের দুই বেলা ঠিকমতো অন্ন জোগানো দারুণ কষ্ট হয়ে পড়ছে। বিশ্বে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত সংকট নিয়ে ভয়েস অব কনজিউমার সংস্থা তার সাম্প্রতিক রিপোর্টে বলেছে ভারত ও বাংলাদেশের মতো দেশে এই সমস্যা চরম আকার দেখা দিতে পারে। তারপরও বাংলাদেশে চালের বাজার বা এর উৎপাদন অনেকাংশে বিভিন্ন কারণ-অকারণে স্থিতিশীল রয়েছে। বাংলাদেশে দিন দিন চাষের জমিও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কমতে শুরু করছে। দিন দিন জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষের খাদ্যের চাহিদাও অনেকগুণ বেড়েই চলছে। এতে করে বাংলাদেশে শতকরা ৫০ ভাগ মানুষ খাদ্যদ্রব্যে ও তরিতরকারির মূল্যবৃদ্ধিতে সমস্যা বা দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেক গরিব পরিবারে দুই বেলা ঠিকমতো অন্নের জোগান দেওয়া কষ্টকর তাতে কোনো সন্দেহ নেই।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে
সাধারণ মানুষের জীবনযাপনের ওপর প্রভাব ফেলেছে ঠিকই এতে করে মানুষের সঞ্চয়ের পরিমাণ
অনেক কমে গেছে। বেড়েছে কিস্তি বা ঋণের বোঝা। দেশে শ্রমজীবী মানুষের সরকারি সামাজিক
সুরক্ষার ব্যবস্থা খুব নগণ্য থাকায় সংসার চালাতে তাদের ঋণে জড়িয়ে পড়তে বাধ্য হতে হয়।
তবে বিশ্বের অনেক দেশে সরকারি সামাজিক সুরক্ষা বেশি থাকায় এই সমস্যা অনেক কম। একদিকে
বাংলাদেশে খাদ্যপণ্যের দাম বেড়ে চলা, অন্যদিকে ক্ষুদ্র-মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো
এক এক করে বন্ধ হওয়ার উপক্রম, ছাঁটাই বৃদ্ধি, যুদ্ধের কারণে রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসীদের
দেশে ফেরা এবং মজুরি কমে যাওয়ায় গরিব-মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জীবন যাপনের সমস্যা
বাড়িয়ে দিয়েছে। এমনকি বিদেশে অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও বেকার তারাও ভালো
অবস্থানে নেই।
গার্মেন্টস্ শিল্পসহ
কলকারখানা ক্রেতার অভাবে এবং ব্যাংকঋণের বোঝা বেড়ে যাওয়াতে এ সেক্টরের অবস্থা লাভের
মুখ তেমন দেখছে না। এতে করে শিল্প প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটের কারণে আয় কমে শিল্পে
সার্বিক সংকট অনিবার্য করে তুলছে। বাংলাদেশে এখনও খাদ্য সংকটের আশঙ্কা না থাকলেও আগামী
দিনে খাদ্য সংকট দেখা দেবে নাÑ এ নিশ্চয়তা কে দেবে?
মাহবুবউদ্দিন
চৌধুরী
গণমাধ্যমকর্মী,
ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা