× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মশার বিস্তার রোধে পদক্ষেপ নিন

আবু তাহের

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২৩:০১ পিএম

মশার বিস্তার রোধে পদক্ষেপ নিন

ঢাকাসহ সারা দেশে এডিস মশার বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুতই বাড়ছে। প্রতিদিনই কোথাও না কোথাও মৃত্যুর সংখ্যা পত্রপত্রিকায় আসছে। গত কয়েক মাসে আমাদের এলাকায় মশার উপদ্রব বহুগুণে বেড়েছে। শুধু সকাল ও সন্ধ্যায় নয়, প্রায় সারাদিনই মশার উৎপাত অসহনীয় পর্যায়ে। প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেও মশার কামড় থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। যেহেতু ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ এবং এটি এডিস মশার মাধ্যমে ছড়ায়, তাই এই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। একসময় যেভাবে ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণের চেষ্টা করা হতো, বর্তমানে তা দৃশ্যমান নয়।

ঢাকাসহ সারা দেশের প্রশাসকদের কাছে অনুরোধÑ ডেঙ্গু প্রতিরোধে আরও আন্তরিক হোন, কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জনজীবনে স্বস্তি ফেরাতে এবং নগরবাসীকে এডিস মশার প্রকোপ থেকে রক্ষায় আপনারা আরও সচেষ্ট হোন। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছিÑ নগরবাসীর কল্যাণে সিটি করপোরেশনগুলোর কাজ যথাযথভাবে তদারকি করুন, যেন বরাদ্দকৃত বাজেটের টাকা আত্মসাৎ বা অপচয় না হয়ে জনস্বার্থে ব্যয় হয়।

  • আজিমপুর, ঢাকা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা