× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল: ফ্যাশন, সচেতনতা ও টেকসই জীবনের এক অনন্য আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৬ ২০:৫৩ পিএম

আপডেট : ১৯ মে ২০২৬ ২১:২৫ পিএম

ডা. তাওহীদা রহমান ইরিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডা. তাওহীদা রহমান ইরিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার তেজগাঁওয়ে শুরু হতে যাচ্ছে ফ্যাশন ও সচেতনতামূলক এক ব্যতিক্রমী আয়োজন ‘সেলিব্রেটি আর্কাইভ: ঈদ ফেস্টিভাল’। 

আগামী ১৯ ও ২০ মে তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

ঈদের ফ্যাশন মানেই শুধু নতুন পোশাক—এই প্রচলিত ধারণা বদলে দিতে সেলিব্রেটি আর্কাইভ নিয়ে এসেছে ‘প্রি-লভড’ সেলিব্রেটি কালেকশন, টেকসই ফ্যাশন ও সচেতন জীবনধারার এক অনন্য অভিজ্ঞতা। এই উৎসবে দর্শনার্থীরা তারকাদের ব্যবহৃত ও যত্নে সংরক্ষিত পোশাকের পাশাপাশি পাবেন ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও পরিবেশবান্ধব লাইফস্টাইল পণ্যের সমাহার। মূলত ‘রিওয়্যার কালচার’ বা পোশাকের পুনর্ব্যবহারকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেলিব্রেটি আর্কাইভ: ঈদ ফেস্টিভাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এবং হলিস্টিক ওয়েলবিং এক্সপার্ট ডা. তাওহীদা রহমান ইরিন। তিনি সৌন্দর্যকে কেবল বাহ্যিক সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে একটি ভারসাম্যপূর্ণ ও সচেতন জীবনধারার প্রতিফলন হিসেবে দেখছেন।

ডা. তাওহিদা রহমান ইরিন জানান, পরিবেশবান্ধব উপায়ে পোশাকের পুনর্ব্যবহার, আপসাইক্লিং ও রিসাইক্লিংয়ের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিশ্বজুড়ে বর্তমানে প্রি-লভড ফ্যাশন ও রিওয়্যার কালচার অত্যন্ত প্রশংসিত। এটি কেবল পরিবেশ রক্ষা করে না, বরং আমাদের একটি দায়িত্বশীল জীবনবোধের শিক্ষা দেয়। 

তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি সময়োপযোগী ও পরিবেশবান্ধব আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বর্তমান বিশ্বে ফাস্ট ফ্যাশন-এর ক্রমবর্ধমান প্রভাব টেক্সটাইল বর্জ্য ও পরিবেশ দূষণ বাড়িয়ে তুলছে। এই সংকট মোকাবিলায় সেলিব্রেটি আর্কাইভ তুলে ধরছে রেসপন্সিবল ফ্যাশন বা দায়িত্বশীল ফ্যাশনের ধারণা। আয়োজকদের মতে, একটি পোশাক শুধুমাত্র একবার ব্যবহারের জন্য নয়; সঠিক সংরক্ষণ ও সৃজনশীল পুনর্ব্যবহারের মাধ্যমে সেটিকে দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা