× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমকালো আয়োজনে ‘বিশ্বরঙ বৈশাখী মুখ’-এর বিজয়ীদের সংবর্ধনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৬ ১৯:৫২ পিএম

‘বিশ্বরঙ বৈশাখী মুখ’-এর বিজয়ীদের সংবর্ধনা। ছবি: বিশ্বরঙ

‘বিশ্বরঙ বৈশাখী মুখ’-এর বিজয়ীদের সংবর্ধনা। ছবি: বিশ্বরঙ

দেশীয় ফ্যাশন জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘বিশ্বরঙ’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো “বিশ্বরঙ বৈশাখী মুখ” ফটো কনটেস্টের বিজয়ীদের দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। বিজয়ীদের নিয়ে প্রফেশনাল ফটোশুট, সার্টিফিকেট প্রদান ও গিফট হ্যাম্পার বিতরণের মধ্য দিয়ে মুখরিত ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানে চূড়ান্ত প্রতিযোগিতায় নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীরা অংশগ্রহণ করেন। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বিজয়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য ফটোশুট। উৎসবে বিজয়ীদের জন্য বিশেষ গিফট হ্যাম্পার প্রদান করে সহযোগী প্রতিষ্ঠান ‘বুট ক্যাম্প’। এ সময় বুট ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার মেম্বার মোহাম্মদ মুসলেম মিয়া ও অন্যান্য প্রতিনিধিরা। তরুণদের সৃজনশীলতাকে উৎসাহিত করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে বিশ্বরঙের ফাউন্ডার ও কর্ণধার বিপ্লব সাহা বলেন, নতুন প্রজন্মের প্রতিভাবান মুখগুলোকে সামনে নিয়ে আসা এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলাই “বিশ্বরঙ বৈশাখী মুখ” আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নতুনদের নিয়ে আরও বড় পরিসরে এবং সৃজনশীল আয়োজনের মাধ্যমে কাজ করে যেতে চায় বিশ্বরঙ।

প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

পুরুষ ক্যাটাগরিতে ‘বৈশাখী মুখ’ নির্বাচিত হয়েছেন মাসুদ রানা এবং নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন শারমিন ইতি। 

বেস্ট হেয়ার ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন স্বপ্নিল বণিক। বেস্ট স্মাইল পুরুষ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রিয়ান চৌধুরী, নারী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আফসারাহ ইশরাত এবং কিডস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন নুসাইব কবির।

এছাড়াও নারী ক্যাটাগরিতে সেরা দশ জন, পুরুষ ক্যাটাগরিতে সেরা ছয় জন এবং কিডস ক্যাটাগরিতে সেরা পাঁচ জন ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

আয়োজকরা জানান, নতুন মুখ ও প্রতিভাবানদের জন্য বিশ্বরঙ ভবিষ্যতেও আরও বড় পরিসরে সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা