প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৫:৪৩ পিএম
ইনফিনিক্স হট ৭০
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের বাজারে তাদের জনপ্রিয় ‘হট’ সিরিজের সর্বশেষ সংস্করণ ‘হট ৭০’ উন্মোচন করেছে। ‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’—এই মূলমন্ত্র নিয়ে আসা ডিভাইসটিতে মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য গেমিং পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গেমারদের চাহিদার কথা মাথায় রেখে হট ৭০-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেটি ভিডিও গেমে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে। ফলে গেমিংয়ের সময় ব্যবহারকারীরা দ্রুত রেসপন্স এবং স্বচ্ছ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। মাল্টিটাস্কিং এবং ভারী ব্যবহারের সময়ও ফোনের গতি বজায় রাখতে এটি বেশ কার্যকর।
ডিভাইসটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। দীর্ঘক্ষণ গেম খেলা বা ব্যবহারের সময় ফোন যাতে অতিরিক্ত গরম না হয়, সেজন্য এতে যুক্ত করা হয়েছে আধুনিক ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি। এই ফিচারটি সরাসরি মাদারবোর্ডে পাওয়ার সরবরাহ করে ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
নজরকাড়া ডিজাইনের হট ৭০ সিরিজের ‘থার্মো অরেঞ্জ’ ভ্যারিয়েন্টটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে, যা আলোর প্রতিফলনে রঙ পরিবর্তন করতে সক্ষম। ছবি তোলার জন্য ফোনের পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা এবং সামনে সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ডিটেইলড ছবি এবং উন্নত মানের ভিডিও কলের জন্য এটি বেশ উপযোগী।
ইনফিনিক্স হট ৭০ বর্তমানে দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজের সাথে ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টটির দাম ২১,৯৯৯ টাকা। দুটি সংস্করণেই ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুবিধা রয়েছে। এছাড়া খুব শীঘ্রই ৮ জিবি র্যামের আরও একটি প্রিমিয়াম ভ্যারিয়েন্ট বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ইনফিনিক্স জানায়, তাদের প্রতিটি সিরিজ ভিন্ন ভিন্ন শ্রেণির ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা। এর মধ্যে জিটি সিরিজ গেমারদের জন্য, নোট সিরিজ পেশাদারদের জন্য এবং হট সিরিজটি তরুণ প্রজন্মের জন্য, যারা সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ ডিজাইন, ভালো ফটোগ্রাফি এবং স্মুথ পারফরম্যান্স চান।