বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
প্রতীকী ছবি/বাসস
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সেমিনারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন (মানিক মিয়া) হলে (দ্বিতীয় তলা) দুপুর ৩টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।
এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে— স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেমিনারে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ও বক্তব্য তুলে ধরবেন।