× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬-এ স্বীকৃতি পেল “গোল্ড কিনেন”

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৬:১৩ পিএম

বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘সেরা রিটেইল স্টার্টআপ (বিশেষ সম্মাননা)’ বিভাগে স্বীকৃতি পেয়েছে দেশের প্রথম গোল্ড সঞ্চয় অ্যাপ ‘গোল্ড কিনেন’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘সেরা রিটেইল স্টার্টআপ (বিশেষ সম্মাননা)’ বিভাগে স্বীকৃতি পেয়েছে দেশের প্রথম গোল্ড সঞ্চয় অ্যাপ ‘গোল্ড কিনেন’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘সেরা রিটেইল স্টার্টআপ (বিশেষ সম্মাননা)’ বিভাগে স্বীকৃতি পেয়েছে দেশের প্রথম গোল্ড সঞ্চয় অ্যাপ ‘গোল্ড কিনেন’।

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়। ডিজিটাল যুগে রিটেইল খাতে বৈপ্লবিক পরিবর্তন ও উদ্ভাবনী ভূমিকা রাখায় এ বছর মোট ৬৪টি প্রতিষ্ঠান ও উদ্যোগকে পুরস্কৃত করা হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে বাণিজ্যিক যাত্রা শুরুর তিন বছর পূর্তির সময়কালে এই স্বীকৃতি অর্জন করল গোল্ড কিনেন।

বিগত তিন বছরে প্রতিষ্ঠানটি গোল্ড সঞ্চয়ের প্রক্রিয়াকে সহজ এবং সুবিধাজনক করতে কাজ করে চলেছে, যেখানে গ্রাহকেরা প্রতিদিনের অফিসিয়াল বাজারমূল্যে মাত্র ৫০০ টাকা থেকে গোল্ড সঞ্চয় শুরু করতে পারেন। অফিসিয়াল বাজারমূল্যে ২২-ক্যারেট গোল্ড ক্রয়-বিক্রয়, বিমাকৃত ভল্ট স্টোরেজ এবং অ্যাপ-ভিত্তিক পরিষেবা এবং গোল্ড বার ও কয়েনের ডেলিভারি ও পিকআপ সুবিধার মাধ্যমে দেশজুড়ে গোল্ড সঞ্চয়কে আরও সহজলভ্য করে তুলেছে প্ল্যাটফর্মটি। বর্তমানে প্রায় ৪ লাখ গ্রাহক এই মোবাইল অ্যাপের মাধ্যমে ২২ ক্যারেট হলমার্ক সার্টিফাইড গোল্ড বার ও কয়েন সঞ্চয়, সংরক্ষণ ও উত্তোলন করছেন।

গোল্ড কিনেন-এর প্রতিষ্ঠাতারা এক যৌথ বিবৃতিতে বলেন, “গোল্ড সঞ্চয়ের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ সেবা ব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। আমরা আমাদের টিম, পার্টনার এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞ, যাদের আস্থা আমাদের পথচলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা