মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আকাশপথের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে এ পর্যন্ত ছয়টি রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে জানান, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও, শনিবার শুরু হওয়া সংঘাতে বুধবার পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৬টি ফ্লাইট বাতিল করা হযেছে।
এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
০৪ মার্চ (বুধবার) ২০২৬ তারিখে বাতিল হওয়া ২৮টি ফ্লাইটের মধ্যে রয়েছে-
QR – কাতার:
৪টি
KU – কুয়েত:
২টি
J9 – জাজিরা
(কুয়েত): ২টি
G9 – এয়ার
অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি
EK – এমিরেটস:
৫টি
BS – ইউএস-বাংলা: ৪টি
BG – বিমান
বাংলাদেশ: ৩টি