× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে সংঘাত: এ পর্যন্ত যে ৬ রুটের সব ফ্লাইট বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ২০:১৮ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৬ ২০:২৪ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ । ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ । ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আকাশপথের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে এ পর্যন্ত ছয়টি রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে জানান, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও, শনিবার শুরু হওয়া সংঘাতে বুধবার পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৬টি ফ্লাইট বাতিল করা হযেছে।
এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

০৪ মার্চ (বুধবার) ২০২৬ তারিখে বাতিল হওয়া ২৮টি ফ্লাইটের মধ্যে রয়েছে-

QR – কাতার: ৪টি

KU – কুয়েত: ২টি

J9 – জাজিরা (কুয়েত): ২টি

G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি

EK – এমিরেটস: ৫টি

BS – ইউএস-বাংলা: ৪টি

BG – বিমান বাংলাদেশ: ৩টি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা