× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ২৮ মে ২০২৫ ২২:৪৭ পিএম

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বুধবার (২৮ মে) সকালে বেবিচক সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছর মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা এবং তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে উভয় সংস্থাই ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হিসেবে আসন্ন উদ্বোধনকে সামনে রেখে সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদফতর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

এসময় আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা