× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাস্থ কাহালু সমিতির আংশিক নির্বাহী কমিটি গঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ২৩:৪৩ পিএম

ঢাকাস্থ কাহালু সমিতির আংশিক নির্বাহী কমিটি গঠন

ধানমন্ডি ক্লাবে ঢাকায় বসবাসরত বগুড়া জেলার কাহালু উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত হয়েছে কাহালু সমিতি ঢাকা। উপস্থিত সদস‍্যদের মধ‍্য থেকে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে সাবেক ডিসি টাক্সেস মো. মোকাররম হোসেনকে সভাপতি এবং গোলাম আকতার জাকির, সহকারী অ্যাটর্নি জেনারেল-কে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ সফিক আনোয়ার, অতিরিক্ত সচিব, বাংলাদেশ সচিবালয় ও অতিরিক্ত সচিব জনাব মোঃ ফেরদৌস হোসেন অর্থ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটি ঢাকায় বসবাসরত কাহালুবাসীর বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করবে। সভায় উপস্থিত সদস‍্যগন আশাবাদ ব্যক্ত করেন, এই সংগঠন কাহালুর সুনাম অক্ষুণ্ণ রাখতে ও একে অপরকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উক্ত কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব হিসেবে শীঘ্রই গঠনতন্ত্র প্রণয়ন, সদস‍্য সংগ্রহ এবং সাধারণ সভার আয়োজন করবে।পূর্নাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যেই অনুমোদন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা