× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির দাবি

গণভবন অভিমুখে পদযাত্রা, শাহবাগে সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৪ ১৬:২৪ পিএম

আপডেট : ১১ মে ২০২৪ ২০:৫৭ পিএম

চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা। প্রবা ফটো

চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা। প্রবা ফটো

সরকারি চাক‌রিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ, গণভবন অভিমুখে পদযাত্রা ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। বয়সসীমা ৩৫ করার দাবিতে শনিবার (১১ মে) সকাল থেকে ঢাবির টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে সমাবেশ শুরু হয়৷ সমাবেশ শেষে গণভবন অভিমুখে পদযাত্রা করেন তারা৷

সরেজমিন দেখা যায়, বিকাল ৩টির দিকে পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সেখান থেকে কয়েকজকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থী খাদিজা খাতুন মুক্তা। তার দাবি, পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে৷ তাদের মধ্যে ৪ জন মেয়ে ও ৬ জন ছেলে।

রাজু ভাস্কর্য এলাকায় আন্দোলনকারীদের সমাবেশ। ছবি : আলী হোসেন মিন্টু

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলামী রাব্বানি বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি শতভাগ ন্যায্য ও যৌক্তিক। চাকরিতে বয়সসীমা না রাখলেই ভালো৷

আন্দোলন সমন্বয়ক শরিফুল হাসান শুভ বলেন, চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ করা এখন গণদাবি। এই দাবি আদায়ে গত ১২ বছরের বেশি সময় ধরে আন্দোলন চলছে। আশ্বাস দিলেও বাস্তবায়ন দেখিনি। এবার আমরা দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরব। 

বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা এই দাবি জানিয়ে আসছেন। গত ২৯ এপ্রিল সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করতে অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা