× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অফিসার্স ক্লাবের নির্বাচনে মেজবাহ উদ্দিন বিজয়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৪ পিএম

মেজবাহ উদ্দিন। ছবি : সংগৃহীত

মেজবাহ উদ্দিন। ছবি : সংগৃহীত

ঢাকায় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাহ উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৫৭২। তার প্রতিদ্বন্দ্বি স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৬৫৮। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন শেষে শনিবার ভোরে নির্বাচন কমিশন তাকে ২০২৪-২৫ মেয়াদে অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোঘণা করে। 

এর আগে ২০২৪-২৫ মেয়াদের নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিসার্স ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এম খালিদ মাহমুদ (২৩৮৮), খোন্দকার মোস্তান হোসেন (২৩৪৯), অধ্যাপক ড. ফরদৌসী খান (১৯১৩)। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী (২২৯৭) 

যুগ্ম সম্পাদক বিজয়ী হয়েছেন তানিয়া খান (২৪৬৫), অধ্যাপক ডা. মনিলরার আইচ লিটু (২২৯৯) এবং আখতাজ্জামান (২২৫৫)

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন, জসীম উদ্দিন হায়দার, ড. সৈ,য়দ ফিরোজ আলমগীর,  মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলোয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান, আব্দুল মান্নান ইলিয়াস, মফিজ উদ্দিন আহম্মেদ, এ. এস. এম. মামুনুর রহমান খলিলী,  ড. নাশিদ রিজওয়ান মনির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা