× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৯ পিএম

নওগাঁ-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার বৃহস্পতিবার শপথ নিয়েছেন। ছবি : সংগৃহীত

নওগাঁ-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার বৃহস্পতিবার শপথ নিয়েছেন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। 

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপস্থিত ছিলেন। 

শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা