× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরল দুই কিশোর

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ০০:০৬ এএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১০:৫২ এএম

আড়াই বছর কারাভোগের পর দুই বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। প্রবা ফটো

আড়াই বছর কারাভোগের পর দুই বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। প্রবা ফটো

ভারতে আড়াই বছর কারাভোগের পর দুই বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা দুই কিশোর হলো সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন ও ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইনের হামিদ ফরাজির ছেলে সুলতান ফরাজি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, এ দুই কিশোর আড়াই বছর আগে চোরাইপথে ভারতে যায়। কলকাতা রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ তাদের কলকাতা আদালতে পাঠালে আড়াই বছরের সাজা হয় তাদের। সাজা শেষে কলকাতার লিলুয়া নামের একটি এনজিও তাদের শেল্টার হোমে আশ্রয় দেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি আদানপ্রদানের একপর্যায়ে রবিবার সন্ধ্যায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, দুই কিশোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা