× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের প্রয়াণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২০:০৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২০:২৫ পিএম

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন মারা গেছেন। শুক্রবার রাত ১টায় নিজ বাসভবন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারোকনা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে পারিবারিক শ্মশানে রবীন্দ্রনাথ সরেনের শেষকৃত্য অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তার ছেলে মানিক সরেন।

রবীন্দ্রনাথ সরেন কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন।

এই আদিবাসী নেতার ছেলে মানিক সরেন জানান, তার বাবা গত সপ্তাহে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন। শুক্রবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

রবীন্দ্রনাথ সরেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাড়াও আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, বাংলাদেশ আদিবাসী ফোরামে সহসভাপতি ও কাপেং ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।

রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে শোক জানিয়েছেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র আমজাদ হোসেন এবং উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা