× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে জয়ের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৭:১১ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও থেকে নেওয়া ছবি

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও থেকে নেওয়া ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটি আওয়ামী লীগের প্রথম জনসভা। 

বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। এ সময় হাজার-হাজার নেতাকর্মী নানা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

এর আগে দুপুর আড়াইটার দিকে জনসভা শুরু হয়। সকাল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন ঢাকা ও আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দলের সভাপতি সমাবেশস্থলে আসার আগে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা