× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপনার প্রথম ভোট ব্যর্থ করবেন না : প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৩ পিএম

বরিশালে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে। ছবি : পিএমও

বরিশালে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে। ছবি : পিএমও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন ভোটার যারা প্রথমবার ভোট দিতে আসবেন, নিশ্চয়ই চাইবেন না আপনার ভোট ব্যর্থ হোক। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে আহ্বান, সবাই ৭ তারিখ সকাল সকাল ভোট দিতে যাবেন। নৌকা মার্কা হচ্ছে নূহ নবীর নৌকা– মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে দারিদ্র্য বিমোচন হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমি বাংলাদেশের মানুষের জন্যই কাজ করে যাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। যত বাধাই আসুক, একে একে সব অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলে দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের ধারা অব্যাহত আছে। এজন্য আজ বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে। যখন জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে বাংলাদেশের উন্নতি হয়নি, তাদের সময় বাংলাদেশ পেছনের দিকে চলে গেছে।’

বিকাল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থলে পৌঁছান শেখ হাসিনা। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা