× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি বিনিয়োগ উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি ব্যসবসায়ী নেতার বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ২২:০৯ পিএম

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বদর আই আলবদরের সঙ্গে চৌধুরী নাফিজ সরাফাত। প্রবা ফটো

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বদর আই আলবদরের সঙ্গে চৌধুরী নাফিজ সরাফাত। প্রবা ফটো

ঢাকায় সফররত সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বদর আই আলবদরের সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ড. চৌধুরী নাফিজ সরাফাতের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতার মধ্যে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিনিয়োগের আগ্রহ নিয়ে সৌদি আরব থেকে ৩১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসে। তারা বিনিয়োগ পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করেন।

ড. চৌধুরী নাফিজ সরাফাত দেশে চেইন হোটেল, উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন বাণিজ্যিক সেক্টরে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। জেনারেল ইলেকট্রিক, ম্যারিয়ট, কোহলবার্গ ক্রাভিস রবার্টস-কেকেআর, নেব্রাস পাওয়ার (কাতার), এলআইসি ইন্ডিয়া এবং অন্যান্য বিশ্বখ্যাত সংস্থাগুলির সঙ্গে তার অংশীদারত্বের ভিত্তিতে বাণিজ্য রয়েছে।

সৌদি আরবের কোম্পানিগুলো বিশেষ করে অবকাঠামো প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য উদ্যোগের মধ্যে রয়েছে ম্যারিয়ট হোটেল প্রকল্প, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ, হেইলিবেরি স্কুল এবং অন্যান্য বড় মাপের অবকাঠামো প্রকল্প।

বৈঠকটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিশ্রুতিবদ্ধ অংশীদারত্বের ক্ষেত্র তৈরি করে, যা উভয় দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা