× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিন কেন্দ্রের ফল বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৬:১০ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৬:৩২ পিএম

নির্বাচন ভবন। ফাই ছবি

নির্বাচন ভবন। ফাই ছবি

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের  উপনির্বাচনে অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট বাতিল করে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

সোমবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ওই দুটি আসনের তিনটি কেন্দ্র তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করলে কমিশন গেজেট প্রকাশ করবে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দুটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। সেখানেও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কেন্দ্র দুটির ফল বাতিল করে সংশোধিত ফলের গেজেট প্রকাশ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা