× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫২তম শাহাদাতবার্ষিকী আজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১২:২০ পিএম

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫২তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের ২৮ অক্টোবর এ দিনে মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তে পাকিস্থানি সেনাদের ছোঁড়া গুলিতে শহীদ হন হামিদুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫২তম শাহাদৎবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে দুপুরে উপজেলার দলই সীমান্তে অবস্থিত উনার স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিজিবি ব্যাটালিয়ন কমান্ড, কমলগঞ্জ পৌরসভা ও কমলগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে উনার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঝিনাইদহের মহেশপুরের খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন সিপাহী হামিদুর রহমান। মাতৃভূমিকে শত্রু মুক্ত করতে মাত্র ১৮ বছর বয়সে যুদ্ধে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। সাত বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

মুক্তিযুদ্ধের সময় হামিদুর রহমানের মরদেহ ভারতীয় ভূখন্ডে ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামের স্থানীয় এক পরিবারের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

২০০৭ সালে ২৭শে অক্টোবর হামিদুর রহমানের দেহ বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তৎকালীন সরকার। সেই অনুযায়ী ২০০৭ সালের ১০ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুমিল্লার বিবিরহাট সীমান্ত দিয়ে শহীদের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয়। ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা