× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ২২:১৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ২২:২৯ পিএম

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা

রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  এক সতর্কবার্তায় দূতাবাস বলেছে, মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ সহিংসতায় পরিণত হতে পারে এবং বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের এজন্য সতর্কতা অবলম্বন করা উচিত।

দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করা এবং শহরের পরিবেশের বিষয়ে সব সময় খেয়াল রাখা উচিত।

নিরাপত্তাবিষয়ক তথ্যের জন্য মার্কিন নাগরিকদের নিয়মিতভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস। ওয়েবসাইটে বিভিন্ন তথ্যের পাশাপাশি ভ্রমণ সতর্কতা উল্লেখ করা থাকবে।

এ ছাড়া বলা হয়, আমাদের নাগরিকদের ভ্রমণের নথিপত্র সঙ্গে রাখার এবং স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামের (স্টেপ) অন্তর্ভুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হলো। স্টেপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত হলে আপনাকে সর্বশেষ গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্কিত তথ্য জানাতে পারব এবং জরুরি পরিস্থিতিতে আপনার সঙ্গে যোগাযোগ করে সাহায্য করতে পারি। 

মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে আশপাশের বিষয়ে সচেতন থাকার, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা, সতর্ক থাকা, ভ্রমণে প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করা এবং জরুরি পরিস্থিতির জন্য সব সময় মোবাইল ফোনে চার্জ রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা