× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবায়নযোগ্য জ্বালানি খাতে ‘৩৫০ মিলিয়ন ইউরো ঋণ দেবে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক’

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৮:০৮ পিএম

নবায়নযোগ্য জ্বালানি খাতে ‘৩৫০ মিলিয়ন ইউরো ঋণ দেবে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক’

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী ২৫-২৬ অক্টোবর প্রথমবারের মতো ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরাম আয়োজন করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এতে অংশ নিতে ২৪ অক্টোবর সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি সই হবে। 

তিনি জানান, এ চুক্তিটি বাংলাদেশে ব্যাংকটির অধিকতর বিনিয়োগের পথ প্রসারিত করবে বলে আশা করা যায়। সফরের সময় সরকার এবং ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি স্বাক্ষর হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা