× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে বিএনপির মেয়র থাকার পরও ১২শ কোটি টাকার প্রকল্প : স্থানীয় সরকারমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৭:৫৬ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ১৮:১৬ পিএম

সিলেটে বিএনপির মেয়র থাকার পরও ১২শ কোটি টাকার প্রকল্প : স্থানীয় সরকারমন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপি সমর্থিত থাকার পরও সেখানে উন্নয়নের জন্য ১ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

তিনি বলেন, মেয়র আরিফ বিএনপি সমর্থিত হওয়ার পরও মানুষের কল্যাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি কোনো দলীয় পরিচয় বিবেচনা করিনি। আওয়ামী লীগের কাছে মানুষের মঙ্গলই মুখ্য বিষয়। 

রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশন সম্পর্কিত এ প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। 

মো. তাজুল ইসলাম বলেন,  যেকোনো রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনকল্যাণ এবং মানুষের জীবনমান উন্নত করা। বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম আদর্শ-লালন করতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক দলই জনগণের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ষড়যন্ত্র, হত্যা ও ধ্বংসের রাজনীতির সঙ্গে জড়িত। এসব নেতিবাচক পথ পরিহার করে বিএনপিকে গঠনমূলক রাজনীতি করতে হবে। 

তিনি বলেন, বিগত ১৫ বছরে বিএনপি নানা সময় আন্দোলনের ডাক দিয়েও মানুষের সাড়া পায়নি। মানুষ এখন বুঝে জনগণের স্বার্থে কোনো সরকার কাজ করে।

নবনির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী  বলেন, জনপ্রতিনিধিরাই যেকোনো পরিবর্তনের মূল চাবিকাঠি। আপনারা চাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতায় নিজ নিজ এলাকার অনেক সমস্যার সমাধান করতে পারেন। স্থানীয় সমস্যার সমাধানে মন্ত্রণালয় সব সময় পাশে আছে। কাউন্সিলররা উদ্যোগী হলে সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা