× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ার কারও নাই : পরিকল্পনামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩ ১৯:৪৮ পিএম

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’-এর সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’-এর সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ার কারও নাই। বাজার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে। এগুলো নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’-এর সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ’বাজার নিয়ন্ত্রণের কিছু অনুষঙ্গ আছে- সরবরাহ, চাহিদা। এগুলো নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়। আসল প্রশ্ন হলো, একটা উদীয়মান অর্থনীতিতে সব সময় চাহিদা ও জোগানের মধ্যে অনেক পার্থক্য থাকে। স্থিতিশীল বুড়ো অর্থনীতিগুলোর বাজারে একটা ভারসাম্য আছে।’ 

মন্ত্রী আরও বলেন, ’শ্রীলঙ্কা আমাদের বন্ধুরাষ্ট্র, প্রতিবেশী। তুলনা করে লাভ নেই। দুই বছর আগে অনেকেই বলেছিলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, শুধু বাঁশি বাজানো বাকি, সেটা হয়নি। আমরা চাই, শ্রীলঙ্কা ভালো করুক, আমরাও ভালো করতে পারব। শ্রীলঙ্কার অর্থনীতি আকারে আমাদের অর্থনীতির ১০ ভাগের এক ভাগও নয়। কিছু সূচকে শ্রীলঙ্কা আবার আমাদের চেয়ে এগিয়ে। শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়িয়ে থাকে, ভালো। আমি প্রশংসা করি। আমরাও ঘুরে দাঁড়াচ্ছি, দাঁড়াব। ভয় বা সংকটের কোনো বিষয় নেই।’

এমএ মান্নান বলেন, ’সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়।’

বাংলাদেশের অর্থনীতিকে উদীয়মান উল্লেখ করে মন্ত্রী বলেন, ’এ ধরনের অর্থনীতিতে কিছু বিকৃতি থাকবেই, লাভ বা মুনাফার সুযোগ নেবেই। এটা মোকাবিলার জন্য বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ বা নিয়ামক সংস্থাকে বিধিবিধান প্রয়োগ করতে হবে। আইনে যা আছে, সেটাকে মাঠে নেমে প্রয়োগ করতে হবে। এখানে কিছু ঘাটতি মাঝেমধ্যে হয়ে যায়। কয়েকটা নিয়ামক সংস্থা আছে, একেবারে নতুন। তাদের তো দাঁত গজাতে হবে। তারা আস্তে আস্তে অভিজ্ঞ হচ্ছে, কাজ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা