× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপীয় ইউনিয়ন

এক দিনের রাষ্ট্রদূত কলেজপড়ুয়া শম্পা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২০:৩৬ পিএম

একদিনের জন্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করেন একাদশ শ্রেণির ছাত্রী শম্পা। প্রবা ফটো

একদিনের জন্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করেন একাদশ শ্রেণির ছাত্রী শম্পা। প্রবা ফটো

একাদশ শ্রেণির ছাত্রী শম্পা এক দিনের জন্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন। ১১তম আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে মেয়েদের অধিকার সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ক্যাম্পেইন গার্লস টেকওভারের আয়োজন করা হয়েছে। যেখানে মূলত মেয়েদের ক্ষমতায়ন ও অধিকারের প্রতি সোচ্চার হবার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কিশোরী এবং যুব নারীদের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়েদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে এমন উদ্যোগ এবং সমস্যাগুলোর সঙ্গে তাদের অংশগ্রহণ বৃদ্ধির সম্ভাবনা মূল্যায়ন করে থাকে। গার্লস টেকওভার হলো বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন।


শম্পা বলেন, ‘আমি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা দিয়ে আমার এলাকার মেয়েদের অনুপ্রাণিত করতে চাই। যেহেতু আমি জানি যে, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করে, তাই আমি চাই আমাদের কমিউনিটির মেয়েদের শিক্ষায় সহায়তা চলমান থাকুক, যাতে কোনো মেয়ের আর স্কুল ছেড়ে যেতে না হয়।’

শম্পা লেখাপড়া শেষ করে ভবিষ্যতে সাংবাদিক হতে চান। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মানুষের, বিশেষকরে তার কমিউনিটির কিশোরী মেয়েদের সহায়তা করতে চান। রাষ্ট্রদূতের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসাবে, তিনি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন যেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন এবং তার চিন্তা ও মতামত প্রকাশ করেন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেছেন, ‘জেন্ডার সমতার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আসুন আমরা এই আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে, বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে নারী ও মেয়েদের সমর্থন করতে এবং তাদের সমান ক্ষমতা, সমান স্বাধীনতা এবং সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হই।”

এই বছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হল, Invest in Girls' Rights : Our Leadership, Our Well-being এবং জাতীয় প্রতিপাদ্য, ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার।’ এর মূল উদ্দেশ্য হলো, মেয়ে ও যুব নারীরা তাদের অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে যেসব প্রয়োজনীয় সহায়তা তাদেরেকে দিতে হবে তার প্রতি গুরুত্ব দেওয়া।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, কর্পোরেট অফিস এবং সরকারি বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপূর্ণ পদে এক দিনের জন্য টেকওভার করছে। যা তাদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা