× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক নিরাপদ করতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ইলিয়াস কাঞ্চনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৯ পিএম

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ফাইল ফটো

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ফাইল ফটো

সড়ক নিরাপদ করতে সরকারের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই নামক সংগঠনের চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের পরও রোডক্র্যাশের (সড়ক দুর্ঘটনা) সার্বিক হার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যা আমাদের জন্য উদ্বেগজনক। অথচ এসব অনাকাঙ্খিত মৃত্যু প্রতিরোধযোগ্য। কিন্তু এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই কতটা আন্তরিক প্রশ্ন থেকে যায়।’

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য উন্নত দেশগুলো সেইফ সিস্টেম অ্যাপ্রোচের (মাল্টিমডাল ট্রান্সপোর্টেশন, নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী ও রোডক্রাশ পরবর্তী ব্যবস্থাপনা) আলোকে নিজেদের আইনি ও নীতি কাঠামো প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়নে সুফল পেয়েছে। তারপরও আমাদের বর্তমান আইনি ও নীতি কাঠামোতে এ দর্শন সম্পূর্ণরূপে অনুপস্থিত।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৩ হাজার ৫৬২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা নিহত হয়েছে ৩ হাজার ৩১৭ জন, আর আহত ৫ হাজার ১৭২ জন। 

ইলিয়াস কাঞ্চন জানান, জাতিসংঘ স্বীকৃত নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক, নিরাপদ মোটরযান, নিরাপদ সড়ক ব্যবহারকারী, এবং দুর্ঘটনা পরবর্তী কার্যকর ব্যবস্থাপনা ইত্যাদির সমন্বয়ে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে তা যথাযথভাবে বাস্তবায়ন করলে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক (রোড সেফটি) ডা. মাহফুজুর রহমান ভূঁঞা, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, সিআইপিআরবির পরিচালক ডা. সেলিম মাহমুদ চৌধুরী, ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ সেক্টরের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান ও বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) এর সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা