× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক কল্যাণ তহবিলে ১৮ কোটি ৪১ লাখ টাকা দিল বিএটি বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৪ পিএম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে অনুদনের চেক হস্তান্তর করেন বিএটি বাংলাদেশ কর্মকর্তারা। প্রবা ফটো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে অনুদনের চেক হস্তান্তর করেন বিএটি বাংলাদেশ কর্মকর্তারা। প্রবা ফটো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৮ কোটি ৪১ লাখ ৭৩ হাজার ৭৮৫ টাকা অনুদান দিয়েছে বিএটি বাংলাদেশ। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন প্রণয়নের পর থেকেই এই তহবিলে নিয়মিতভাবে অনুদান দিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানটি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে প্রতিষ্ঠানটির হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন সাদ জসিম, হেড অব লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সুদেশ পিটার, সিনিয়র ম্যানেজার-এক্সটার্নাল রিলেশনস আরাফাত জায়গীরদার, কনসালট্যান্ট আখতার আনোয়ার খান এবং বিজনেস কমিউনিকেশন্স ম্যানেজার ফুয়াদ বিন সাজ্জাদের প্রতিনিধি দল চেক হস্তান্তর করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহযোগিতার জন্য শ্রমিক কল্যাণ তহবিল গঠন সরকারের একটি অভাবনীয় উদ্যোগ। এই তহবিল দুর্ঘটনা থেকে শুরু করে যেকোনো বড় ধরনের বিপদে শ্রমিক এবং তার স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, যা শ্রমিকের কর্মজীবন এবং পারিবারিক জীবনে স্বস্তি বয়ে এনেছে।

এক বিবৃতিতে বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম বলেন, ‘উন্নত বাংলাদেশ গঠনে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা অত্যাবশ্যক। সে লক্ষ্যে সরকারের নানামুখী কার্যক্রমের অন্যতম উদ্যোগ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে  বিএটি বাংলাদেশের বার্ষিক অনুদান দেশের উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের ধারাবাহিক ভূমিকার একটি অনন্য উদাহরণ। আমরা বিশ্বাস করি, এদেশে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক সম্ভাবনাময় আগামী নিশ্চিতে সরকারের পাশাপাশি তাদের নিজস্ব অবস্থান থেকে এগিয়ে আসবে।’

বিগত ১১৩ বছর ধরে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করছে বিএটি বাংলাদেশ। গত ১০ বছরে এই তহবিলে সর্বমোট ৯৭ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৯ শত ৭৫ টাকা প্রদান করেছে বিএটি বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা