× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২২:১৫ পিএম

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সংগৃহীত ফটো

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সংগৃহীত ফটো

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ৫০ নম্বরের প্রশ্নপত্র ও পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীরা বিক্ষোভের পর ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সারকারকে স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপি গ্রহণ করে আগামী রবিবার তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন চেয়ারম্যান। এরপর শিক্ষার্থীরা রবিবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে বোর্ডের ফটক থেকে অবরোধ তুলে নেয়। 

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ৫০-৬০ জন শিক্ষার্থী রাজধানীর বকশিবাজারে অবস্থিত শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হয়। পরে সেখানে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় তাদের হাতে পরীক্ষা পেছানো এবং ২০২২ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসের ওপর ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণের দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবে না বলেও জানায়।

শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বোর্ডের প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে বোর্ডের ভেতরে চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধে হয়ে পড়েন। জরুরি কাজে বোর্ডে আসা শিক্ষক-কর্মকর্তারাও প্রবেশ করতে না পেরে অনেককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে গেলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গেটের বাইরে থেকেই স্মারকলিপি নিতে চায়। কিন্তু শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সরাসরি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়ার দাবি তোলে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে৷ পরে তারা চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে চলে যায়। 

এ প্রসঙ্গে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ক্লাস যেহেতু কম হয়েছে তাই সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা নেওয়া হচ্ছে। তারপরও তারা স্মরকলিপি দিতে চাইলে আমরা স্মারকলিপি গ্রহণ করে শিক্ষামন্ত্রীর হাতে পৌঁছে দেব।’ 

এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছে কিছু শিক্ষার্থী। দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেও ফল না পাওয়ায় এবার তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা