× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু ছিলেন জনতা ও রাজনীতির কবি : কামাল চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২১:০৪ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ২২:৩২ পিএম

রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘বাংলা কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘বাংলা কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

প্রতিবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে সহস্রাধিক কবিতা রচিত হচ্ছে জানিয়ে কবি কামাল চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে আমরা শোক প্রকাশ করতে পারিনি। শোক প্রকাশের যাত্রা এখনও শেষ হয়নি বলে তরুণ কবিরা বঙ্গবন্ধুকে নিয়ে লিখে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘বাংলা কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব’ শীর্ষক অনুষ্ঠানে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কবি কামাল চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ছিলেন জনতা ও রাজনীতির কবি। বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে বা হচ্ছে পৃথিবীতে আর কোনো রাজনীতিবিদকে নিয়ে ধারাবাহিকভাবে এত কবিতা লেখা হয়নি।

প্রবন্ধ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ১৯৫৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আব্দুল করিম একটি গান রচনা করেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে ‘জনগণের নয়ন তারা’ বলে বন্দনা করেছিলেন। এরপর ১৯৬৬ সালে যখন বঙ্গবন্ধু ছয় দফা উত্থাপন করেন, তখন তাকে নিয়ে অনেকে গান রচনা করেছেন। ১৯৬৭ সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে নির্মলেন্দু গুণ ‘প্রচ্ছদের জন্য’ কবিতা রচনা করেছিলেন।

বঙ্গবন্ধুকে ‘সজীব বঙ্গভাষীর নেতা’ ও ‘নয়া বাংলার প্রতিষ্ঠাতা’ উল্লেখ করে ১৯৭১ সালের ৭ মার্চ কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকায় দক্ষিণারঞ্জন বসুর ‘অভিনন্দন’ নামে একটি কবিতা প্রকাশিত হয়।

তবে বঙ্গবন্ধুকে হত্যার পর তৎকালীন সমকাল পত্রিকায় প্রথম প্রতিবাদী গল্প ছাপা হয়েছিল। ১৯৭৭ সালে তখনকার তরুণ কবিরা বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিবাদ স্বরূপ লেখালেখি শুরু করেছিলেন। ‘এ লাশ আমরা রাখব কোথায়’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৮ সালে একটি সংকলন প্রকাশ করে। ১৯৭৮ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সৌজন্যে মনসুর আলী মিনার ও দিলওয়ার চৌধুরী সম্পাদিত বঙ্গবন্ধুর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ‘এপিটাফ’ নামে স্বরনিকা প্রকাশিত হয়। এ ছাড়া ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ সংকলনে অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, ফজলুল হক সরকার প্রমূখ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা রচনা করেছেন।

কবি আরও বলেন, ‘আজও পর্যন্ত আমরা তরুণদের কাছ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প কবিতা গান পাচ্ছি। নতুন প্রজন্ম যা লিখছে জাতির মহানায়ক শেখ মুজিবকে না দেখেই লিখছে। আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিব ভবিষ্যৎ প্রজন্মের কবিদের কাছে কবিতার একটি নতুন পথ হয়ে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি এমিরেটস অধ্যাপক খন্দকার বজলুল হক। এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খানসহ বিশিষ্ট কবি লেখক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা