× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে বিক্ষোভকারীদের প্রতি শান্তি প্রয়োগের আহ্বান অ্যামনেস্টির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ০০:৫৫ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১২:১৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে মূলত বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানানো হয়েছে।

অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টে লেখা হয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা, শক্তির অত্যধিক ব্যবহার এবং বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচি চলাকালে ব্যাপক গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং।

স্মৃতি সিং বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি শান্ত করার প্রয়োজন রয়েছে। কারণ এতে জনগণের অধিকার আরও লঙ্ঘিত হওয়ার হুমকি তৈরি হচ্ছে এবং এ থেকে সাধারণ নির্বাচনের আগের মাসগুলোতে আরও সহিংসতা এবং অশান্তি দেখা দিতে পারে। কর্তৃপক্ষের পরিস্থিতি নিরসনের লক্ষ্য থাকা উচিত, শুধুমাত্র মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে সঠিকভাবে প্রশিক্ষিত আইনপ্রয়োগকারী সংস্থাগুলো প্রতিবাদ নিয়ন্ত্রণে জড়িত থাকছে।

তিনি আরও বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দৃঢ়ভাবে বাংলাদেশি কর্তৃপক্ষকে সংযম দেখানোর এবং যেখানে কঠোরভাবে প্রয়োজন শুধু সেখানে ন্যূনতম মাত্রার শক্তি প্রয়োগের আহ্বান জানাচ্ছে। কোনো সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র বা রাবার বুলেট কখনও ব্যবহার করা উচিত নয়। কয়েকজন ব্যক্তির সহিংসতার কারণে এমন ব্যবস্থা নেওয়া উচিত নয় যাতে পুরো প্রতিবাদের সঙ্গে সহিংস বলে ধরে নেওয়া হয়।

এ ছাড়াও বিরোধী দলীয় নেতাদের ওপর হওয়া আক্রমণের বিষয়টি দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তারা আরও বলেছে, কর্তৃপক্ষ যাতে প্রতিবাদকারী এবং বিরোধী দলীয় নেতাদের নির্বিচারে গ্রেপ্তার না করে। শুধু যেখানে প্রয়োজন, ফৌজদারি আচরণ বিদ্যমান, সেক্ষেত্রে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সূত্র: অ্যামনেস্টি ডটঅর্গ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা