× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১১:৩৫ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১৩:২০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

মা ইলিশ রক্ষায় শুক্রবার (৭ অক্টোবর) থেকে ২২ দিন বঙ্গোপসাগর ও নদ-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর মাঝরাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

এ সময়ে ইলিশ আহরণ, বিপণন, মজুত, ক্রয়-বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

এদিকে সরকারের নিষেধাজ্ঞা মেনে জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলে ফিরে এসেছেন। ইলিশের এ প্রজনন মৌসুমে সমুদ্রসীমায় ভারতীয় ট্রলার যাতে ইলিশ ধরতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা।

প্রতিবছর আশ্বিন মাসের এ সময় গভীর সাগর থেকে ঝাঁকে-ঝাঁকে মা ইলিশ উপকূলের দিকে এসে ডিম ছাড়ে। ইলিশের ডিম থেকে জাটকা এবং পরে জাটকা বড় ইলিশে পরিণত হয়।

নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ ধরা, মজুত, বেচাকেনা ও পরিবহন একেবারেই নিষিদ্ধ। এ আদেশ অমান্যকারী জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নৌপুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম। এরই মধ্যে ইলিশের অভয়াশ্রম এলাকাগুলোতে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও সভা-সমাবেশ শুরু হয়েছে। এতে জেলেদেরও সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

প্রবা/রাই/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা